মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবি নিয়ে হাজির এইচএসসি উত্তীর্ণ প্রেমিকা, বাড়িছাড়া প্রেমিক

news-image

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে তিনদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সদ্য এইচএসসি উত্তীর্ণ কলেজছাত্রী। এদিকে, প্রেমিকা বাড়িতে হাজির হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছে প্রেমিক। তবে ছেলের পরিবারের লোকজনের বিরুদ্ধে মেয়েটিকে নানাভাবে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সরেজমিন জানা গেছে, রংপুর সরকারি কলেজে পড়ার সময় সাদুল্যাপুরের তাহেরপুর (সাহাপাড়া) গ্রামের দুলাল সাহার ছেলে শুভ সাহার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় সুন্দরগঞ্জ উপজেলার ওই মেয়েটির।

মেয়েটির দাবি, বিয়ের প্রলোভনে শুভ তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন। এইচএসসি পাসের পর তাদের বিয়ে করার কথা ছিল। সদ্য প্রকাশিত এইচএসসির ফলাফলে তারা দুজনই উত্তীর্ণ হন। এরপর শুভকে বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকে। তাই বাধ্য হয়ে গত রোববার প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, মেয়েটি হাজির হওয়ার পর গতকাল সোমবার রাতে শুভর বাড়িতে সালিস বসে। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি।

কলেজছাত্রী বলেন, ‘শুভর পরিবারের লোকজন আমাকে গালাগালি করে বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারা করছে। হয় বিয়ে, না হয় আত্মহত্যা- এ ছাড়া এখন আমার আর কোনো পথ নেই।’

ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ কবির বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে বসা হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি।

সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা