শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যার দুই দশক পরে রায়ে স্বামীর ফাঁসির দণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় প্রায় দুই দশক আগে স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজ মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রতন মিয়ার বাড়ি সদর উপজেলার মধ্য পালশা গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০০২ সালের শুরুতে স্ত্রী সাকিলা খাতুনকে তালাক দেন রতন। তবে সেই তালাক সাকিলা মানেননি। পরে ওই বছরের ৪ মার্চ থেকে ফের সংসার শুরু করেন তারা। ওই বছরের ২০ জুন সাকিলার ভাইয়ের বিয়েতে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এতে রাগ করে রতন তার শ্বশুরবাড়ি থেকে চলে আসেন। পরের দিন স্ত্রীকে কবিরাজ দেখানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসেন। এরপর কৌশলে গোদারপাড়া এলাকার নির্জন মাঠে নিয়ে স্ত্রীর গলায় ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান রতন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে সাকিলার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রতন। পরবর্তীতে তাকে অভিযুক্ত করে একই বছরের ১০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দেন।

দণ্ডপ্রাপ্ত রতন মিয়া দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পিপি বিনয় কুমার দাস।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি