,

গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কিশোর খুন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল গেম (ফ্রি-ফায়ার) খেলাকে কেন্দ্র করে রবিন (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর টাওয়ারপাড় এলাকার মোতালিব মিয়ার মালিকানাধীন খালি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রবিন ফতুল্লার মুসলিমনগর এলাকার ইমান আলী ভান্ডারীর ছেলে। সে বিসিকে একটি রেস্টুরেন্টে চাকরি করে।

এ ঘটনায় স্থানীয় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো মুসলিমনগর এলাকার ভাড়াটিয়া অনিক, আরমান, সুজন।

ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান। পরে তারা নিহতের পরিবারের সাথে কথা বলে তাদের শান্তনা দেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আশ্বস দেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান স্থানীয় ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মোবাইলে ফ্রি-ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে ঝগড়া করে কয়েকজন মিলে মারধর করতে থাকে। একপর্যায়ে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এবং ধারালো ছোরা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পর তিনজনকে আটক করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম বলেন, ‘হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নিরীহ কাউকে হয়রারি করা হবে না। ইতোপূর্বে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম