পদ্মশ্রী গোল্ডেন জিপিএ পেয়েছে
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইক পাড়ার বাসিন্দা পদ্মশ্রী পাল পর্ণা এস.এস.সিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে এ বছর গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। পদ্মশ্রী প্রয়াত প্রণয় কুমার পালের মেয়ে ও সড়ক বাজারের বিশিষ্ট ব্যবসায়ি প্রদীপ কুমার পালের ভাতিজি।
পদ্মশ্রী জানায়, সময়মতো পড়াশুনা করেই সে এ সাফল্য পেয়েছে। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানুষের সেবার করতে চায়। এ সাফল্যের জন্য পদ্মশ্রী তার শিক্ষক, সহপাঠিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।











