মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল তরুণের

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও বানানোর সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টিকটকার নয়ন রায়ের (১৮) বাড়ি নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ঢুলিয়ার বিল গ্রামে। তার বাবার নাম মাধব রায়। নয়ন নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী অনন্ত কুমার রায় বলেন, মোটরসাইকেলে যাওয়ার পথে টিকটকের জন্য ভিডিও ধারণ করছিলেন নয়ন। তখন বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

 

এ জাতীয় আরও খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা