,

সাবেক এমপি আক্তারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের সাবেক এমপি এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়েছে। তবে কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা হিসেবে আক্তারুজ্জামান বিভিন্ন সময়ে টেলিভিশন টকশোতে অংশ নেন। আবার সেখানে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কর্মকাণ্ড নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেন।

দলের গুরুত্বপূর্ণ এক নেতা জানান, গত পরশুও টিভির এক টকশোতে গিয়ে দল ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই কারণে আক্তারুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা