,

মনপুরা থেকে অপহৃত ৭ জেলেকে হাতিয়া থেকে উদ্ধার

news-image

নোয়াখালী প্রতিনিধি : ভোলার মনপুরা থেকে অপহৃত সাত জেলেকে নোয়াখালীর হাতিয়ার এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড। আজ রোববার দুপুরে উদ্ধার করা হয় তাদের। এসময় কোন অপরহণকারীকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন- ভোলার মনপুরা উপজেলার রহমনপুর গ্রামের মো. জাহাঙ্গীর, একই এলাকার মো. বাবুল, মো. ইসমাইল, বাসেত মাঝি, মো. রিয়াজ, মো. সোহেল ও সোহেল মিয়া।

জানা গেছে, গত শনিবার রাতে মনপুরার রহমনপুর গ্রামের সাতজন জেলে আলাদা ইঞ্জিন চালিত নৌকাসহ মেঘনায় মাছ ধরতে যান। রাত ১২টার দিকে মেঘনা নদীর চর সাকুচী এলাকায় নদীতে জাল ফেলেন তারা। রাত ২টার দিকে তাদের নৌকায় হামলা চালায় একদল ডাকাত। এসময় ডাকাতরা নৌকাসহ সাত জেলেকে অপরহণ করে নিয়ে যায়। পরে অপহৃত জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে কোস্টগার্ড বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল আজ ভোরে হাতিয়ার মেঘনা নদীর চর আতাউর এলাকায় অভিযান চালায়।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে যায় ডাকাত দল। পরে ওই স্থান থেকে অপহৃত জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই ভোলার মনপুরার বাসিন্দা। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম