,

দায়িত্ব পালনকালে মহাসড়কে পড়ে ছিল এসআইয়ের রক্তাক্ত লাশ

news-image

স্টাফ রিপোর্টার,দাউদকান্দি,কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক এসআই (পরিদর্শক) নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়ির চাপায় এসআই মো. জাহাঙ্গীর আলমের (৪৫) মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার সদর উপজেলার এতাদিয়া গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শুক্রবার দিবাগত রাতে যানজট নিরসন ও নিরাপত্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন এসআই জাহাঙ্গীর আলম। এ সময় মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড ফায়ার সার্ভিস অফিসের সামনে কুমিল্লামুখী বেপরোয়া গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের টিআই মো. ফরিদুল ইসলাম( ভারপ্রাপ্ত ওসি) জানান, এক বছর আগে এসআই জাহাঙ্গীর এই থানায় যোগদান করেছিলেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম