মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে : রংপুরে বাণিজ্যমন্ত্রী

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে অপু মুনশি ম্যামোরিয়াল ট্রাষ্ট ও নোটারি ক্লাব অফ উত্তরার আয়োজনে পীরগাছার নব্দীগঞ্জে নির্মিতব্য ক্যানসার হাসপাতালের অগ্রগতি প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজমন্ত্রী।
টিপু মুনশি বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় একশত কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু ম্যামোরিয়াল হাসপাতাল এর চিকিৎসা সেবার মান বড়ানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ ছাড়া, অপু মুশি ম্যামোরিয়াল ট্রাষ্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের “ক্যানসার হাসপাতাল প্রকল্প-রংপুর” বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা প্রদানের জন্য ঢাকার নোটারি ক্লাব উত্তরা এগিয়ে এসেছে। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ এরমতো আমদানি নির্ভরপণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয়, সেজন্য সরকার কঠোর নজরদারি করছে।তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই তেল, চিনি ও ডালের বাড়ানো হয়েছে। ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা থেকে আগত নোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট নোটারিয়ান জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়, যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) উজ্জল রায় প্রমুখ। এসময় রোটারী ক্লাব উত্তরা ও রংপুরের রোটারীয়ানবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ঢাকার নোটারি ক্লাব অফ উত্তরার প্রতিনিধি দল পীরগাছা উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ এলাকায় নির্মিতব্য ক্যানসার হাসপাতালের কাজ পরিদর্শন করেন। দুপুরে বাণিজ্যমন্ত্রী নগরীর সাহেবগঞ্জ বীরচরণ এলাকায় কারুপণ্য রংপুর লিমিটেডের প্রকল্প পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা