শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাড়িতে লাগা আগুনে পুড়ে আব্দুর রহমান জাবেদ (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর পাগার ঝিনু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান ময়মনসিংহ কোতোয়ালী থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পাগার ঝিনু মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয় এবং একটি ঘর ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি