,

সাতসকালে কুমিল্লার সড়কে ঝরল পাঁচ প্রাণ

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী পাঁচ্ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের তুঁতবাগান এলাকার কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, কুমিল্লামুখী অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই পুরুষ, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম