,

২১ দিনের ব্যবধানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

news-image

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বারগাঁও গ্রামে প্রেমিক খালিদ হাসানের (১৯) আত্মহত্যার রেশ না কাটতেই গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আত্মহত্যা করেছে প্রেমিকা জমিলা খাতুন (১৬)।

নিহত খালিদ হাসান বারগাঁও গ্রামের আলমগীর হোসেন বেপারীর ছেলে ও জমিলা খাতুন একই বাড়ির জহিরুল ইসলাম বেপারীর মেয়ে। সম্পর্কে তারা চাচা ভাতিজী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসায় নবম ও দশম শ্রেণিতে পড়তো তারা দুজন। মাদ্রাসায় যাওয়া আসার মাঝেই এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বিষয়টি উভয় পরিবারের মাঝে জানাজানি হলে তারা এই বিষয়ে আপত্তি জানায়।

প্রেমিক খালিদ হাসানকে তার পরিবার এ পথ থেকে সরে যেতে চাপ সৃষ্টি করলে রাগে ক্ষোভে অভিমান করে ২৭ জানুয়ারি সে আত্মহত্যা করে। এ ঘটনার রেশ না কাটতেই প্রেমিকের মৃত্যুর কষ্ট সইতে না পেরে প্রেমিকা জামিলা খাতুন গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরের পড়ার কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন, ‘আমি এবং তার মা পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর মোবাইলের মাধ্যমে জানতে পারে তার মেয়ে আত্মহত্যা করেছে।’

সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম