,

গুরুত্বপূর্ণ ইস্যুতেও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও বিএনপি নেতৃবৃন্দ লাগাতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সার্চ কমিটি নিয়ে বিএনপির সাম্প্রতিক বক্তব্যের জেরে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে কাজ করে যাচ্ছে সার্চ কমিটি। তাদের অনুসন্ধান প্রক্রিয়া শেষ না হওয়ার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে সার্চ কমিটি ও নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর আইনি প্রক্রিয়ায় সার্চ কমিটি গঠন ও তাদের সুপারিশের ভিত্তিতে নতুন কমিশন গঠনের কাজ হচ্ছে।

তিনি আরও বলেন, আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ২০০৫ সালে বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল বিএনপি। সুতরাং যারা অগণতান্ত্রিক ওই আচরণ করেছিল তাদের কাছে বর্তমানের এই গণতান্ত্রিক প্রক্রিয়া তামাশাই মনে হতে পারে।

বিএনপির শাসনামল সম্পর্কে বিবৃতিতে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের নিখাদ শত্রু বিএনপি যতই পোশাকি গণতন্ত্রের আবরণে ছদ্মবেশ ধারণ করে নিজেদের লুকানোর চেষ্টা করুক না কেন, জাতির কাছে তাদের স্বরূপ অনেক আগেই উন্মোচিত।

বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড