,

বেতন আনতে গিয়েছিলেন সুফিয়া, শ্রীপুরে মিলল লাশ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সুফিয়া খাতুন (১৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ছাপিলা পাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, সুফিয়াকে তার দ্বিতীয় স্বামী আশিক (১৮) পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। অভিযুক্ত আশিক ছাপিয়া পাড়া এলাকায় ভাড়া থেকে একই কারখানায় চাকরি করেন।

নিহতের স্বজনরা জানায়, সুফিয়া শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। চাকরির সুবাদে সহকর্মী আশিকের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। গত ১১ জানুয়ারি বিকেল তিনটার দিকে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন সুফিয়ার প্রথম স্বামী মোকারম।

নিহতের স্বজনরা আরও জানান, নিখোঁজের কয়েকদিন পর সুফিয়া তাদেরকে ফোন করে প্রেমিক আশিকের সাথে বিয়ের কথা জানায়।

নিহতের বড় ভাই সোহেল জানান, গতকাল বুধবার রাত তিনটার দিকে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে আসেন তারা। হাসপাতালে এসে তারা সুফিয়ার মরদেহ দেখতে পান।

নিহতের মা অভিযোগ করে বলেন, আশিক আমার মেয়ের সংসার ভেঙেছে। তাকে নিয়ে গোপনে বিয়ে করেছে। এখন আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক ইমরান শেখ জানান, খবর পেয়ে রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম