,

‘আমি পুরোপুরি স্তব্ধ ও বিষাদগ্রস্ত’ : রুনা লায়লা

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু উপমহাদেশের সংগীতে শোকের হাওয়া বইছে।

বাংলাদেশেও বাপ্পি লাহিড়ী কাজ করেছেন। এখানেও আছে তার অনেক ভক্ত-অনুরাগী। দেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার সঙ্গেও কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। এমনকি দু’জনের মধ্যে ছিল পারিবারিক সম্পর্কও। দেখা হয়েছে বহুবার, আছে বহু গল্পও।

বাপ্পি লাহিড়ীর মৃত্যুর খবর শুনে হতবাক রুনা লায়লা! ফেসবুকে তিনি লিখেছেন, ‘অসামান্য প্রতিভাবান সুরকার ও গায়ক বাপ্পী লাহিড়ীর মৃত্যুর খবর শুনে মর্মাহত এবং দুঃখিত। তার সঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রের গান ও মিউজিক অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। যার মধ্যে একটি ছিল সুপার হিট অ্যালবাম- সুপারুনা। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় অসংখ্য কনসার্ট করেছি।’

বাপ্পির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘এসবের ঊর্ধ্বে তিনি একজন বন্ধু ছিলেন। হাস্যরসাত্মক, মজাদার ও প্রিয়। তাকে বিদায় জানানো খুব কঠিন, কেননা তার আরও অনেক কিছু জয় করা বাকি ছিল।’

রুনা লায়লা আরও লিখেছেন, ‘কয়েকদিনের ব্যবধানে লতা দিদি ও সন্ধ্যা দিদির পর এবার বাপ্পিজিকে চিরবিদায় জানাতে হলো। তাদের হারানোর শোক প্রকাশের ভাষা নেই আমার। কান্নাও যথেষ্ট নয়। আমি পুরোপুরি স্তব্ধ ও বিষাদগ্রস্ত।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের