রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার বেলা পৌনে ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হিরারদ্বিপ রাস্তার মাথায এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজনের নাম নজির আহমদ (৬০)। তাৎক্ষণিকভাবে অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, টেকনাফ মুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজার মুখী সিএনজি অটোরিকশা এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্ট দক্ষিণে আসলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছেন। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।