,

বাইরে সিসি ক্যামেরা ভেতরে স্বামী-স্ত্রীর মাদক ব্যবসা!

news-image

কুমিল্লা প্রতিনিধি ; কুমিল্লার বরুড়ায় বাড়ির চার পাশে সিসি ক্যামেরা স্থাপন করে ভিতরে স্বামী-স্ত্রী গড়ে তুলেছেন মাদকের কারবার। দীর্ঘদিন ধরে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এক দম্পতি। এ ঘটনায় জেসমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে টাস্কফোর্স। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলম গাছতলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক জেসমিন একই এলাকার মাদক কারবারি মনির হোসেনের স্ত্রী। চৌধুরী ইমরুল হাসান জানান, বাড়ির চার পাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসা পরিচালনার খবর পেয়ে মঙ্গলবার সকালে টাস্কফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টেরপয়ে মাদক কারবারি মনির হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতঘর তল্লালি করে ১ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৫টি সিসিটিভি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। এ সময় মাদক বেচা-কেনার দায়ে মনিরে স্ত্রী জেসমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, বেশকিছু দিন ধরেই সুকৌশলে নিজ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল মনির ও তার স্ত্রী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম