,

বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বন্ধুর বাসা থেকে সিফাত মোড়ল (২২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শুভাঢ্যা তেলঘাট রউফনগর এলাকার ৪ নম্বর গলির মনির মিয়ার বাড়ির ৭ম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করে তার বন্ধু রাকিব লাশ ঝুলিয়ে রেখেছেন।

নিহত সিফাত মুন্সীগঞ্জের লৌহজং থানার বোলতলী গ্রামের সেলিম মোড়লের ছেলে। তিনি কালীগঞ্জ এলাকায় প্যান্টের ব্যবসা করতেন।

সিফাতের মামা মনিরুজ্জামান ঢালীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব তার বাসায় পরিবারসহ বসবাস করলেও সিফাতের লাশ উদ্ধারের আগেই ঘটনাস্থল থেকে স্ত্রীসহ পালিয়ে যান। সিফাতের মামার দাবি, তার বোনের ছেলেকে মেরে বন্ধু রাকিব লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তার ভাগ্নে বিকেল ৪টায় ঘর থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় খবর পান তার লাশ পাওয়া গেছে। সিফাতের বন্ধু রাকিবকে গ্রেপ্তার করলেই মৃত্যুর রহস্য জানা যাবে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম