,

আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি’

news-image

‘নিজস্ব প্রতিবেদক : দায়িত্বরত অবস্থায় সফলতার সাথে সবগুলো নির্বাচন শেষ করার দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ রোববার বেলা ১১টায় ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমি মনে করি, আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করে দিয়েছি। একটা নির্বাচনও বাকি রাখিনি।’

নুরুল হুদা বলেন, ‘আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কোনো রকমের কারও কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। সমালোচনা হবে, ভালোমন্দ বলবে। এটা এ দেশের কালচার অনুযায়ী স্বাভাবিক। ‘

তিনি বলেন, ‘এমন নয় যে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে। কোথাও মারামারি হয়েছে, কোথাও আবার ব্যালট ছিনতাই ও ধরা পড়ার মতো ঘটনাও ঘটেছে। এ ছাড়া অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। তাই সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে, এটা ঠিক না।’

তিনি আরও বলেন, ‘শীতের দিনে রোদের মধ্যে নারী-পুরুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে। ইভিএমে ৭০ শতাংশ মানুষ ভোট দিচ্ছে। এর চেয়ে সফল নির্বাচন আর কী হতে পারে?’

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক এবং অন্যান্য কমিশনারসহ ইসির কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের