,

পত্রিকা অফিসে হামলার ঘটনায় ৮ জন গ্রেপ্তার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত সংবাদের জেরে পত্রিকা অফিসে হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৮ জন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সংবাদপত্র অফিসে হামলার কারণে ডিবি ও থানা পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের বাসার সামনে থেকে তার অনুসারী নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে হামলায় অংশ নেয়া আরেক আসামি মনিরের কথায় হামলায় অংশ নিয়েছিল।

তিনি বলেন, আরও ২ জন এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জের মতো জায়গায় বর্তমান পুলিশ প্রশাসন থাকার পরেও এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। যেহেতু এই ঘটনা ঘটে গেছে, এটার কঠিন অ্যাকশন হবে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের কঠিন শাস্তির আওতায় আনবো।

আরও পড়ুন: দিনেদুপুরে শতাধিক লোক নিয়ে পত্রিকা অফিসে হামলা

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ায় স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ এর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সংবাদকর্মীদের মারধর, গালাগালি, সম্পাদককে গুলি করে হত্যা ও পত্রিকার কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা।

একটি ভিডিওচিত্র থেকে সন্ত্রাসী দলের কয়েকজনকে শনাক্ত করা গেছে। তারা সকলেই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী বলে পরিচিত। আলোচিত ত্বকী হত্যাকাণ্ডে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আজমেরী ওসমানের নাম আসায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সময়ের নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম