,

আপাতত হিজাব না পরতে নির্দেশ কর্ণাটকের হাইকোর্টের

news-image

অনলাইন ডেস্ক : ৪৩ পিএভারতের কর্ণাটকের হিজাব ইস্যুটি আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হিজাবসহ যেকোনো ধর্মীয় পোশাক আপাতত না পরার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার কর্ণাটকের হাইকোর্টের শুনানিতে বলা হয়েছে, এই ইস্যুটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় পোশাক পরতে পারবে না।

বিচারপতিরা জানিয়েছেন, কর্ণাটক হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে হিজাব বিতর্কের শুনানি চলছে। পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তার আগে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কিছু পদক্ষেপের কথা জানানো হয়েছে।

তারা জানিয়েছেন, যতদিন এই মামলা চলবে, ততদিন পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজে শুধু ইউনিফর্ম পরেই যেতে হবে। কোনোরকম ধর্মীয় পোশাক ব্যবহার না করাই ভালো। এই কয়েক দিন স্কুল-কলেজে যেতে হলে হিজাব পরা যাবে না। একই সঙ্গে গেরুয়া চাদরও ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা।

এর আগে গত মাসে ভারতের কর্ণাটকের একটি সরকারি স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরতে না করে দেওয়া হয়। এরপরই রাজ্যের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এমন নিষেধাজ্ঞা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার হিজাব পরা এক শিক্ষার্থীকে হিন্দুত্ববাদের সমর্থকদের হাতে নাজেহাল হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে ভারতে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণাটকের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড