,

আইইউবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২ উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গত রোবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে গত ৫ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের।

আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

অধ্যাপক মো. আবু তাহের বলেন, যদিও ডিজিটাল গ্রন্থাগার অনিবার্য কিন্তু মুদ্রিত বইয়ের গুরুত্ব উপেক্ষা করা যায় না। তিনি জ্ঞানভিত্তিক সমাজ গড়ায় গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে ও সমাজে গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের