,

যৌতুকের জন্য স্কুলশিক্ষিকা স্ত্রীর চুলে কেটে দিলো স্বামী

news-image

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার দোহারের লটাখোলা এলাকায় নির্যাতনের পর এক স্কুলশিক্ষিকা স্ত্রীর (৪০) চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার মামলা করেন ভুক্তভোগী। ওই দিন রাতেই অভিযুক্ত বাহারুল ইসলাম হিরুকে (৪৩) গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই অভিযুক্ত বাহারুল ইসলাম হিরু যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। নির্যাতনের মুখে ওই গৃহবধূ তার বাবার বাড়ি থেকে দুই ধাপে মোট ১২ লাখ টাকা এনে স্বামীর হাতে তুলে দেন। কিন্তু তাতেও নির্যাতন থামেনি।

সম্প্রতি স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে আরও ছয় লাখ টাকা এনে দিতে বলেন হিরু। কিন্তু টাকা না দিয়ে, উল্টো আগের ১২ লাখ টাকা ফেরত চায় ভুক্তভোগীর বাবা-ভাই। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার ওই গৃহবধূকে বেধরক মারধর ও শেষে তার মাথার চুল কেটে দেন অভিযুক্ত স্বামী।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এসএম কামরুজ্জামান জানান, মামলা হওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম