,

নোয়াখালীর সুবর্ণচরের ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ও চরজুবলি ইউনিয়নে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, শীতকে উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই করবেন মোট ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার। দুই ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ৭১ হাজার ৬১৯ জন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, এ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এজন্য ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র‍্যাব, ৬০ জন বিজিবি সদস্যসহ মোট ১ হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন ডিউটিতে পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

ভোটগ্রহণ চলাকালে বহিরাগত সন্ত্রাসী, ভিন্নকেন্দ্রের ভোটার এবং কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম