,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক : যেসব দাবি তুললেন হেফাজত নেতারা

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল। আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত যাদের মুক্তি দেওয়া হয়েছে, তাদের মুক্তির ক্ষেত্রে সহযোগিতা করায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যদের ধন্যবাদ জানায় হেফাজত। সেই সঙ্গে এখনো যেসব ওলামায়ে কেরাম, হেফাজতের নেতাকর্মী বন্দি রয়েছেন, সংগঠনটির পক্ষ থেকে তাদের মুক্তির দাবি জানানো হয়।

হেফাজতের পক্ষ থেকে আরও বলা হয়, বন্দিত্বের সময়কাল ১০ মাসেরও বেশি হয়ে গেছে। একেকজন বন্দির কারণে একেকটি পরিবার, কোনো ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান সমস্যায় রয়েছে। কেউ একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই অবস্থায় অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় দলটি।

এ ছাড়া বৈঠক থেকে হেফাজত নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালের সব মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওলামায়ে কেরামের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কারাবন্দীদের সঙ্গে পরিবারের লোকজনের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হেফাজত নেতাদের মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- দলটির নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমীর দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম