,

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

news-image

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : পুকুরে মাছ ধরতে গিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুটিপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পশ্চিম ছাট গোপালপুর গ্রামের এমদাদুল হক (৬৫) ও তার নাতি রাকেশ (৬)।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এমদাদুল হক তার নাতিকে নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার লক্ষে তিনি পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে তার দিয়ে বিদ্যুতের সংযোগ নিয়ে পানি নিস্কাশনের জন্য পুকুরের পানিতে নামেন। এ সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা নাতি ও তিনি এলোমেলো তার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন