,

বসতঘরে আগুনে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ভাই ও বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘরপাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে মারা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন,‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক মেয়ে শিশু পুড়ে মারা যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। মরে যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই-বোন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম