মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যান থেকে ছিটকে সড়কে নানি-নাতনি, চাপা দিলো ট্রাক

news-image

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাজারে যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৬) ও তার নাতনি মাইশা আক্তার (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে নানি-নাতনি বাজারে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় ভ্যানের একপাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি-নাতনি ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় চালক-সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানি-নাতনির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা