,

স্কুলছাত্রীকে আদালতে নিয়ে ‘জোর করে বিয়ে’ পরে ‘ধর্ষণ’

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে আদালতে নিয়ে ‘জোর করে বিয়ের’ পর ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মো. আলীকে গতকাল রোববার বিকেলে আটক করে পুলিশ। আজ সোমবার সকালে মেয়েটির বাবা চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়েটির বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটির বাবা ও মো. আলী দুজনই ভাঙারি ব্যবসায়ী। ব্যবসায়িক পরিচয়ের সুবাদের তাদের বাড়িতে আসা-যাওয়া ছিল তার। বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে গত ২৪ জানুয়ারি জোর করে মেয়েটিকে কোর্টে নিয়ে বিয়ে করেন আলী, পরেরদিন ‘ধর্ষণ’ করেন।

মেয়েটির পরিবার বলছে, তাদের অজান্তে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে কোর্টে নিয়ে বিয়ে ও ধর্ষণ করেছেন মো. আলী। তারা এর সুষ্ঠু বিচার চান।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান