,

আতঙ্কের সড়কে হচ্ছে পুলিশ ফাঁড়ি

news-image

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কে পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ চলছে। উপজেলার এ সড়ক একটি আতঙ্কিত সড়কে পরিণত হয়েছে। এ সড়কে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাই ঘটেই যাচ্ছে।

এর আগে বালিগাঁও রাস্তার বলই ব্রিজ পাড় হয়ে তৌলকাই কড়ই গাছের সামনে ডাকাতি করার সময় দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সদরের আরও ২টি প্রধান সড়ক টঙ্গিবাড়ী বাজার থেকে হাসাইল সড়কের কালীবাড়ি রাস্তায় ঘটে খুন, ডাকাতি ও ছিনতাই। হাসাইল রাস্তার সিদ্ধেশ্বরী বাজারের উত্তর পাশে জোড়া ব্রিজের পাশে ঘটে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।

গত ২৬ অক্টোবর রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গিবাড়ী থেকে বালিগাঁও সড়কে তৌলকাই এলাকায় ছিনতাইকারীদের পিটুনিতে নিহত হন বাবা। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। এ ঘটনার কিছুদিন পরেই ওই সড়কে গত ৭ নভেম্বর বেলা ১১টায় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে আব্দুল বারেক নামের এক এজেন্ট ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।

পরে গত ২০ নভেম্বর টঙ্গিবাড়ী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস দল এ ঘটনায় জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরপর লোমহর্ষক এ দুটি ঘটনার পর থেকেই এ সড়ককে পুলিশের কড়া নজরদারির আওতায় আনা হয়। তারই ধারাবাহিকতায় সড়কের নিরাপত্তার জন্য শুরু হয়েছে পুলিশ ফাঁড়ির কাজ।

বালিগাঁও বাজারের ব্যবসায়ী মো. হিরন বলেন, ‘দিনের বেলাতেও ভয় ও আতঙ্ক নিয়ে এই পথে চলাচল করতে হয়। আর সন্ধ্যার পরে তো মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’

স্থানীয় বাসিন্দাসহ ভুক্তভোগীদের দাবি ছিল টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই কড়ই গাছের পাশে পুলিশ ফাঁড়ি নির্মাণ করে নিয়মিত টহল জোরদার করার।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, নিরিবিলি রাস্তাটিতে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইতিমধ্যে তার টাঙানো হয়েছে। রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম