,

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, নিখোঁজ ২ জেলে

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে আটটি বড় ফিশিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে যায়। এ ঘটনায় রাত থেকে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। তিনি জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে আজ শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ। সেইসঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে দুবলার চরের প্রায় একশ’টি ট্রলার দিয়েও।

প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। তবে নিখোঁজ দুই জেলের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, গত রাতে ঝড়বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান