রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৩ যাত্রী নিহত

news-image

জেলা প্রতিনিধি : প্রাইভেটকারটি ট্রাকের পেছ‌ন থেকে ধাক্কা দেয়, এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি
ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দি‌কে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর নিমতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের সোহরাব উদ্দিন সরদারের ছেলে কামরুজ্জামান হিটু (৪০), একই এলাকার জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৪৫) এবং আকবর মাস্টা‌রের ছে‌লে ইউপি সদস্য আলিমুজ্জামান আলিম (৫০)।

আহতরা হ‌লেন- খলিলপু‌রের মৃত আজিজুল হকের ছে‌লে জিএম মো‌র্শেদ প্রিন্স (৫০) ও রাজবাড়ীর সুলতানপু‌রের রওশন ব্যাপারীর ছে‌লে শামীম ব‌্যাপারী (৩৫)।

হাইও‌য়ে পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থে‌কে এক‌টি প্রাইভেটকারে করে পাঁচজন ফ‌রিদপুরের মাছচর এলাকায় ফির‌ছি‌লেন। রাজবাড়ীর নিমতলা রেলক্রসিং এলাকায় আসলে গাড়িটি পেছ‌ন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হিটু ও মাসুদ মৌলভী। আর ফরিদপুর নেওয়ার প‌থে মারা যান আলিমুজ্জামান। ঘটনার পর ট্রাকটি পা‌লি‌য়ে যায়। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

আহলাদীপুর হাইও‌য়ে থানার ওসি দো‌লোয়ার হো‌সেন বলেন, আহতদের ফ‌রিদপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে একজ‌নের অবস্থ‌া আশঙ্কাজনক।