মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ছয়ের ঘরে, কনকনে শীতে নাজেহাল মানুষ

news-image

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : ৬ এর ঘরে নামলো তাপমাত্রার পারদ। রাতভর ঝরেছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশার শিশির। কনকনে শীতে নাজেহাল পরিস্থিতিতে উত্তর জনপদের তেঁতুলিয়ার মানুষ। আজ রোববার সকালে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে ৮ এর নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উত্তর জনপদের মানুষ।

কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বত সন্নিকটে হওয়ায় উত্তরীয়-পূবালী শীতল হাওয়ায় শনিবার থেকে এক লাফে তাপমাত্রা কমলো ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশা, উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা অনুভূত হতে থাকে। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ভারি শৈতপ্রবাহের প্রকোপে বিপাকে পড়েছে সর্বসাধারণ মানুষ। খড়-কুটো আগুনে জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে।

হঠাৎ করে তাপমাত্রা নিচে নামায় ঘরের বিছানা, মেঝে ও আসবাবপত্র বরফ হয়ে উঠছে। শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়োজেষ্ঠ্যরা। বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতের তীব্রতার কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন দিন মজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক থেকে নানান পেশাজীবি মানুষগুলো। তারা জানাচ্ছেন, ‘সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত বরফের মতো ঠান্ডা লাগে। ঠান্ডার কারণে কাজে যেতে পারছি না।’

শীতে কর্মহীন কিছু মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে বেসরকারি এনজিও ইএসডিওকে। তারা গত মঙ্গলবার এ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৩শ’ ব্যক্তিদের সাতদিনের সহযোগিতা হিসেবে ২ হাজার ৪৫০ টাকা প্রদান করেছে।

শীতের তীব্রতার কারণে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আকাশের মেঘ সরে যাওয়ার কারণে ভারি শৈত্যপ্রবাহ বইছে। এ রকম দু’চারদিন চলতে পারে। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা