,

গঙ্গাচড়ায় নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। সেই সাথে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরাও তাদের দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) স্ব স্ব ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করেন তারা। দায়িত্ব গ্রহণের পর জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের কর্মী সমর্থকরা।

দায়িত্ব গ্রহণ করা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন গঙ্গচড়া সদর ইউনিয়নে মাজহারুল ইসলাম লেবু, বড়বিল ইউনিয়নে শহিদ চৌধুরী দ্বীপ , বেতগাড়ী ইউনিয়নে মোহাইমিন ইসলাম মারুফ, আলমবিদিতর ইউনিয়নে মোকাররম হোসেন সুজন, নোহালী ইউনিয়নে আশরাফ আলী, কোলকোন্দ ইউনিয়নে আব্দুর রউফ, গজঘণ্টা ইউনিয়নে লিয়াকত আলী, মর্নেয়া ইউনিয়নে জিল্লুর রহমান।

গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন