,

সিয়াম আমার মন জয় করে নিয়েছে, ‘ভক্ত’ হয়ে গিয়েছি : রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সিয়াম তার কাজের জন্য নিবেদিত প্রাণ। সে কাজকে অসম্ভবভাবে অ্যাফোর্ড দেয়। শিক্ষিত ছেলে, লেখাপড়া করেছে আইনে (ব্যারিস্টার)। সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা একসঙ্গে কাজ করেছি। সেখানে গিয়ে আমি অন্য এক সিয়ামকে দেখেছি। বহু বছর ধরে সিনেমায় কাজ করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কাজের প্রতি সিয়ামের আন্তরিকতা ও নিষ্ঠা দেখে আমি সত্যি সত্যি মুগ্ধ হয়েছি।’ – কাজের প্রতি সিয়ামের ডেডিকেশন ছুঁয়ে গেছে রিয়াজকে। সে কারণে রিয়াজ রীতিমত সিয়ামের ‘ভক্ত’ হয়ে গিয়েছেন বলে জানান তিনি।

বুধবার দুপুরে মগবাজারের একটি রেস্তোরাঁয় শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের ‘নির্বাচনী ইশতিহার’ ঘোষণার পর এখনকার নায়কদের মধ্যে কারা ভালো কাজ করছেন, এমন প্রশ্নে কথাগুলো বলেন ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’সহ অসংখ্য সুপারহিট সিনেমার নায়ক রিয়াজ।

রিয়াজ জানান, সিয়ামের সঙ্গে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা করতে গিয়ে তাকে কাছ থেকে দেখেছি। সে আমার মন জয় করে নিয়েছে।

রিয়াজ বলেন, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং করতে গিয়ে দেখেছি সিয়াম স্ক্রিপ্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সংলাপ মুখস্ত করছে, বারবার রিহার্সেল করছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কেমন ওটা কেমন! একজন মেজর কীভাবে কথা বলবে, রিয়েক্ট করবে, কীভাবে তাকাবে সে আগ্রহ নিয়ে শিখছে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন রিয়াজ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড