মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় নীলফামারীতে নিহত ৩, আহত ৪

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর দারোয়ানিতে লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সকলে উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে একটি অটোরিকশাযোগে উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলে একজন, হাসপাতালে আনার পথে দুই জনের মৃত্যু হয়েছে। আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা