যে ৬ টি শারীরিক সমস্যা দূর করতে পারবেন শুধুমাত্র হলুদের ব্যবহারে!

news-image

টিপস ডেস্ক : হলুদের ব্যবহার যে রান্নার কাজে কতোটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। বিশেষ করে আমরা বাঙালিরা হলুদ ছাড়া রান্নাই করতে পারি না। সব ধরণের তরকারী এমনকি অনেকে ডিমভাজার মধ্যেও হলুদ ব্যবহার করে থাকেন। তবে হলুদের ব্যবহার শুধু খাবারেই সীমাবদ্ধ নয়। নানা শারীরিক সমস্যার সমাধান নিমেষেই পেতে পারেন হলুদের ব্যবহারে। অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি যে প্রায় ৭ ধরণের শারীরিক সমস্যা দূর করতে পারবেন শুধুমাত্র হলুদের ব্যবহারে।

১) ছোটোখাটো কাঁটা ছেঁড়া সারিয়ে তুলতে
হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। ক্ষত দ্রুত সারিয়ে তুলতে বাটা হলুদে কুসুম গরম পানি মিশিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিন। বেশ দ্রুত সেরে যাবে।

২) ওজন কমাতে
ওজন কমানো নিয়ে বিপদে পড়েছেন? ভাববেন না একেবারেই। প্রতিদিন খাওয়ার পড়ে ১ চা চামচ হলুদ গুঁড়ো খাওয়ার অভ্যাস বাড়তি ওজন কমিয়ে দিতে বিশেষভাবে কার্যকরী।

৩) সাধারণ সর্দি-কাশি দূর করতে
সর্দি-কাশিতে হলুদ খুব উপকারী। এক গ্লাস গরম দুধের মধ্যে বাটা হলুদ, সামান্য মাখন এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে পান করলে ভালো উপকার পাবেন। কাশির পাশাপাশি গলা ব্যথা থাকলেও সেরে যাবে।

৪) ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে
হলুদের কারকিউমিন টাইপ-২ ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। প্রতিদিনের খাবারতালিকায় হলুদের পরিমাণ জানতে ডাক্তারের শরণাপন্ন হোন।

৫) হজম সমস্যা সমাধানে
পেটের সমস্যা থেকে মুক্তি পেতে এক চামচ পরিমাণ কাঁচা হলুদের রস পানিতে মিশিয়ে প্রতিদিন পান করুন। এতে করে হজম এবং হজম সংক্রান্ত রোগ দূরে থাকবে, সেই সাথে অন্ত্রের রোগও সেরে যাবে।

৬) শারীরিক ব্যথা নিরাময়ে
শারীরিক নানা ধরণের দীর্ঘমেয়াদী ব্যথা দূর করতে হলুদের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। ১ গ্লাস গরম দুধে ১ টেবিল চামচ হলুদগুঁড়ো ফুটিয়ে নিন। এই দুধ নিয়মিত পানের ফলে শারীরিক নানা ব্যথার সমস্যা থেকে রেহাই পাবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার