সাংবাদিককে ‘কুকুরের বাচ্চা’ বললেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করায় ফক্স নিউজের এক সাংবাদিককে‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এমন কাণ্ড ঘটান বাইডেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফক্স নিউজ রিপাবলিকান পার্টিঘেঁষা যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। যারা প্রায়ই প্রেসিডেন্ট বাইডেন এবং ডেমোক্র্যাটদের কাজের সমালোচনা করে খবর প্রকাশ করে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ইস্ট রুম কম্পিটিশন কাউন্সিলে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানে ফক্স নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি ডুসি সেখানে ‍বাইডেনকে প্রশ্ন করেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে? নাকি মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি (বাইডেন) মুদ্রাস্ফীতির বিষয়টিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’

তখন বাইডেন তার পাশের জনের দিকে সামান্য কাত হয়ে যান এবং নিচুস্বরে তাকে বলতে শোনা যায়, ‘না, অধিক মুদ্রাস্ফীতি…সেটা তো মহাসম্পদ। কুত্তার বাচ্চা কী বোকা!’ বাইডেন নিচুস্বরে এমন গালি দিলেও তার মাইক্রোফোনটি তখন চালু ছিল। ফলে সবকিছুই পরিষ্কার শোনা যায়। খুব সম্ভবত বাইডেন মাইক্রোফোন চালু থাকার বিষয়টি বুঝতে পারেননি।

সংবাদ সম্মেলনের ঘটনার ঘণ্টাখানেক পর বাইডেনের ফোন পেয়েছেন বলে ফক্স নিউজকে জানান সাংবাদিক ডুসি। তিনি বলেন, ‘‘ফোনে বাইডেন বলেছেন, ‘পল, যা ঘটেছে সেটা ব্যক্তিগত কিছু না’।” ডুসি আরও বলেন, ‘তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন এবং আমি এটার প্রশংসা করি। আমাদের ফোনালাপ চমৎকার ছিল।’

 

এ জাতীয় আরও খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা