মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: পীরগঞ্জে বাবা-ছেলেসহ আ.লীগের চার নেতা-কর্মী বহিষ্কার

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বাবা, ছেলেসহ ৪ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

বহিস্কৃতরা হলেন, হাফিজুর রহমান সেলিম (চশমা), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া (আনারস)এবং জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি (মোটরসাইকেল)। ওই ৩ জনসহ বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান সেলিমের বাবা সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ ইদ্রিস আলী বিএসসিকেও দল থেকে বহিস্কার করা হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে বড় আলমপুর ইউনিয়নের ৩ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একরাণে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে নৌকা প্রতীকের পথসভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম উল্লিখিত ৪ জনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ও মিঠিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের আবেদন করলেও আবেদনকারীদের মধ্যে মোদাব্বেরুল ইসলাম সাজুকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা