,

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার

news-image

আগামী শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি ব্সাভবন গণভবনে শিক্ষামন্ত্রী সব বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরার পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে শুরু হয় ৬ ফেব্রুয়ারি। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ৪ এপ্রিল।

শিক্ষা বোর্ডগুলোর দেয়া তথ্যানুসারে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এসএসসিতে ১১ লাখ ১২ হাজার, দাখিলে ২ লাখ ৫৬ হাজার এবং বৃত্তিমূলক শিক্ষায় ১ লাখ ১০ হাজার জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৬৩ হাজার এবং ছাত্রী ৭ লাখ ১৫ হাজার জন। বিদেশের আটটি কেন্দ্রসহ ২৮ হাজার প্রতিষ্ঠানের ৩ হাজার ১১৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ