মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ঝিনাইদহ থেকে রংপুরে তরুণী, অত:পর থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : প্রেমের টানে খুলনার ঝিনাইদহ থেকে রংপুরে আসে রুহি নামের এক তরুণী। অত:পর গভীর রাতে ঘোরাফেরার এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ভিকটিম সার্পোট সেন্টারে নিয়ে যায়। সেখানে রোববার সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় রংপুর কোতয়ালী থানার ভিকটিম সার্পোট সেন্টারের দায়িত্বরতের অবহেলায় এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।নিহত রুহি খুলনার ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপেজলার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর কন্যা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুহির সঙ্গে রংপুর নগরীর ৯নং ওয়ার্ডের বাহার কাছনা সিগারেট কোম্পানীর রাম গোবিন্দমোড় এলাকার আকাশ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের মার্চে মেয়েটি খুলনার ঝিনাইদহ থেকে আকাশের সঙ্গে দেখা করতে আসেন। এসময় স্থানীয়রা তাকে ঘোরাঘুরি করতে দেখে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। এরপর তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গত শনিবার মেয়েটি আবারও আকাশের সঙ্গে দেখা করতে আসেন। এক পর্যায়ে আকাশের মুঠোফোন বন্ধ পেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন মেয়েটি। শনিবার রাত সাড়ে তিনটার দিকে ৯৯৯ এ খবর পেয়ে হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা অবস্থায় রোববার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন রুহি। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সোমবার দুপুর ১২টায় হাসপাতালের ফরেনসিক বিভাগে গিয়ে দেখা যায়, রুহির মরদেহ সেখানে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। সেখানে রুহির স্বজনদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।এবিষয়ে জানতে কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি আব্দুর রশিদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, রুহি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা