মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বাস চাপায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সন্ধ্যায় মহানগরীর মাহিগঞ্জ সংলগ্ন নব্দীগঞ্জ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরেকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের নাম অনীল চন্দ্র (৪৫) বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার এসআই বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে তা স্বাভাবিক করে।

মাহিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা