শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নব্বইয়ে বিয়ে করলেন আইনজীবী, কনের বয়স ৪০

news-image

কুমিল্লা প্রতিনিধি : নব্বই বছর বয়সে ৪০ বছরের এক নারীকে বিয়ে করলেন কুমিল্লা বার-এর ৫ বারের সভাপতি আইনজীবী মো. ঈসমাইল। গতকাল সোমবার বিকেলে বিয়ে করেন তিনি।

বিয়েতে ওই আইনজীবীর ৫ ছেলে ১ মেয়ে এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। কুমিল্লার এ প্রবীন আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

বিয়ের বিষয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইল কারো সঙ্গে কথা বলতে না চাওয়ায় তার কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, কনের নাম মিনু আরা। মিনু নামেই পরিচিত তিনি। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তবে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় মিনু ভাড়া থাকতেন। তার পরিবার এ বিয়ের সঙ্গে ছিল বলে জানা গেছে।

এদিকে প্রবীন এ আইনজীবীর বিয়ের খবরে তার সহকর্মী ও অনুজরা গতকাল রোববার সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা