,

ঢাকা কলেজে বিজ্ঞান মেলা’ শুরু

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : ঢাকা কলেজের আয়োজনে পঞ্চম বারের মতো শুরু হয়েছে সেজান ম্যাংগো জুস ‘ঢাকা কলেজ বিজ্ঞান মেলা’।
মঙ্গলবার থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত। এতে মোট ত্রিশটি স্কুল এবং ৩৭টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
বিজ্ঞান মেলার প্রথমদিন মঙ্গলবার আয়োজন করা হয় বিজ্ঞান প্রজেক্টের নির্বাচন, আই কিউ টেস্ট, সুডোকু, রুবিকস কিউব প্রতিযোগিতা, ইনফরমেটিক্স অলিম্পিয়াড ইত্যাদি। দিনের শেষ আয়োজনটি ছিল কুইজ প্রতিযোগিতার নির্বাচনী রাউন্ড, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
আজ (২৭ মে) সকাল ৯টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং প্রফেসর শহিদুল্লাহ শিকদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ঢাকা কলেজের অধ্যক্ষ, আহ্বায়ক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
২৮ মে দুপুর ১২টায় এ মেলার সমাপণী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
মেলায় দেশের নানা বিখ্যাত কলেজের শিক্ষকরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। নানা বরেণ্য কুইজমাস্টাররাও এতে উপস্থিত থাকবেন।
এ আয়োজনে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ছাড়াও রোবট প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শনী, নানা অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ