শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্দরে জাপানের দুই যুদ্ধজাহাজ

news-image

চট্টগ্রাম ব্যুরো : জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) ২টি যুদ্ধজাহাজ জেএস উরাগা ও জেএস হিরাডো ৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে।

শনিবার জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী ১০ জানুয়ারি জাহাজ দুটি বন্দর ছেড়ে যাবে।

চট্টগ্রাম বন্দরে জপানের কমান্ডার ক্যাপ্টেন নোগুচি ইয়াসুশিসহ অন্যান্যদের স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী। সেসময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি তাদের অভ্যর্থনা জানিয়েছেন।

জেএস হিরাডো ও জেএস উরাগা আগামী ১০ জানুয়ারি পার্শ্ববর্তী সাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে।

জাপানি রাষ্ট্রদূত ইতো ও ক্যাপ্টেন নোগুচি রবিবার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ নৌ বহরের কমান্ডার কমোডর মীর এরশাদ আলী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও জাপানের প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

জেএমএসডিএফ এর আগে ২০১২ এবং ২০১৯ সালে দুবার চট্টগ্রামে বন্দর পরিদর্শন করেছে। জাপান এবং বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তৃতীয়বারের মতো শুভেচ্ছা সফরে এলো জেএমএসডিএফ।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা