শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিএনপির আহ্বায়কসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।’

ওসি নেজাম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে।’

পুলিশ সূত্র বলছে, গতকাল বিকেল ৩টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। প্রায় ৬০০ নেতাকর্মী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও তাদের প্রতিহত করার চেষ্টা করে।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা