,

দৌলতপুরে নির্বাচনী সংঘর্ষে নারী নিহতের ঘটনায় মামলা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে এক নারী নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সমেলা খাতুন নামে ওই নারীর ছেলে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

নিহত সমেলা খাতুন বাঁচামারা গ্রামের মাহাতাব মাদবরের স্ত্রী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ফুটবল ও তালা প্রতীকের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষের মধ্যে পড়ে সমেলা খাতুন আহত হন। পরে তার মৃত্যু হয়।

ওসি জানান, গতকাল রাতেই ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড