বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি সামরিক জাদুঘর উদ্বোধন করেন।

রাজধানীর বিজয় সরণীতে অবস্থিত জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।

মন্ত্রিপরিষদ সদস্য, আইনপ্রণেতা, উচ্চ পর্যায়ের বেসামরিক এবং সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিমে ১০ একর জমির ওপর নির্মিত হয়েছে জাদুঘরটি। বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে সেনাবাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এখানে প্রদর্শিত হবে। জাদুঘরটি মোট ছয়টি অংশে বিভক্ত। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য নিজস্ব পৃথক গ্যালারি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া