মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ভর্তি নিয়ে সক্রিয় প্রতারক চক্র, থানায় অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান।

এর আগে গত শনিবার সকাল থেকেই বেরোবিতে চান্স ১০০% করে দিব’ নামের একটি গ্রæপ থেকে ম্যাসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বলা হয়, ‘যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের চান্স পাইয়ে দিব। এতে খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা।’

এদিন বিকেলে একই গ্রæপ থেকে আরেকটি ম্যাসেজের স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বলা হয় ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন।’

এব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘যে মোবাইল নম্বর দিয়ে জালিয়াত চক্রটি গ্রুপের অ্যাকাউন্ট খুলেছে তা অনুসন্ধান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর অর্থ এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত প্রতারকচক্র।

সাধারণ ডায়েরির বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ডিউটি অফিসার আব্দুর রউফ বলেন, শনিবার ‘থানায় একটি জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এ বিষয়ে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

প্রসঙ্গত: শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যমতে, জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ১১ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তাদের ১৬ ও ১৭ জানুয়ারি সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা