,

মেলান্দহে ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ পৌরসভার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন-জয়ফুল (৫০) ও তার মেয়ে স্বপ্না (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফুল ও তার মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকতেন। শনিবার সারাদিন জয়ফুলের দুই ওমান প্রবাসী ছেলে ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় মামা মানিককে ওই বাড়িতে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেট দড়ি দিয়ে বাঁধা দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ